Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভাঙ্গায় প্রশাসনের সাথে প্রার্থীদের মতবিনিময় ইউপি নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ করার অঙ্গিকার

DSC02803ভাঙ্গা প্রতিনিধিঃ বুধবার সকালে উপজেলা হল রুমে পঞ্চম ধাপের ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন পুলিশ সুপার জামিল হাসান। মতবিনিময় সভায় ১২ টি ইউনিয়নের ৯০ জন চেয়ারম্যান ও ৩ শতাধীক মেম্বার প্রার্থী ,পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন সহ নির্বাচনি সংশ্øিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ।সভায় নির্বাচনকে সুষ্ঠভাবে পরিচালনার জন্যে সকলের সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম,বিজিবি মেজর জসিমউদ্দিন ,উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পুরবী গোলদার,সহকারি পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) শামচুল আলম, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার মিত্র, কৃষি কর্মকর্তা ওয়াহিদুজ্জামান,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নূর আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.