Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভারতের গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : গোয়েন্দা কাজে ব্যবহৃত ভারতের একটি ড্রোন বুধবার গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। তবে ভারতের সেনাবাহিনী তাদের ড্রোন বিধ্বস্ত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

বুধবার পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ভিম্বার সীমান্তসংলগ্ন ‘লাইন অব কন্ট্রোল’-এর কাছে ভারতের একটি গোয়েন্দা ড্রোনকে আজ গুলি করে ভূপাতিত করা হয়েছে। গোয়েন্দা ড্রোনটি আকাশ থেকে ছবি তুলে ভারতের সেনাবাহিনীকে পাঠাত।

তবে পাকিস্তানের দাবি নাকচ করে দিয়েছে ভারতের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, ‘পাকিস্তানের বরাত দিয়ে একটি ড্রোন বিধ্বস্তের খবর বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এসেছে। কিন্তু ভারতের সেনাবাহিনীর কোনো ড্রোন বিধ্বস্ত হয়নি।’

পাকিস্তানে তালেবানকে লক্ষ্য করে ২০০৪ সাল থেকে ড্রোন হামলা চালিয়ে আসছে। কিন্তু চিরবৈরী প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে এ রকম কোনো অভিযোগ আগে শোনা যায়নি।

আন্তর্জাতিকভিত্তিক প্রতিরক্ষাবিষয়ক সাময়িকী জেনি’স ইন্টারন্যাশনাল ডিফেন্স রিভিউ-এর সম্পাদক হাউ উইলিয়ামস জানিয়েছেন, পাকিস্তানের সরবরাহ করা একটি ছবিতে বিধ্বস্ত ড্রোনটি দেখা গেছে। এটা চীনে তৈরি। নাম ডিজিআই ফ্যানটম-৩।ভারত নিরাপত্তার স্বার্থে সীমান্তে ড্রোন মোতায়েন করতে পারে- সেটা অস্বাভাবিক নয় বলে মত দিয়েছেন তিনি।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া, জিয়ো টিভি।

Leave A Reply

Your email address will not be published.