Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

গরুর হৃদযন্ত্রে নবজীবন পেলেন বৃদ্ধা !

আন্তর্জাতিক ডেস্ক :  গরুর হৃদপিণ্ড দিয়ে ভালভ জীবন বাঁচালো মানুষের। ৮১ বছরের বৃদ্ধা অ্যারটিক ভালভ সংকুচিত হওয়ার রোগে ভুগছিলেন। শনিবার চেন্নাইয়ের একটি হাসপাতালে ভারতের হায়দ্রাবাদের অধিবাসী ঐ বৃদ্ধার অস্ত্রোপচার করা হয়।

হাসপাতালের চিকিত্সক কে এম চেরিয়ান বলেন, যাদের মহাধমনির হৃদযন্ত্রের নালী সংকুচিত এবং এ রকম ঝুঁকিপূর্ণ রোগের প্রথাগত ওপেন হার্ট সার্জারি থেকে ব্যতিক্রমধর্মী সফল একটি পদক্ষেপ এটি।

১১ বছর আগে সার্জারির মাধ্যমে ওই নারীর হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছিল। সেই বছর থেকেই তার হার্টের সমস্যা দেখা দেয়।

অস্ত্রোপচারের অংশ নেওয়া হৃদরোগ বিশেষজ্ঞ চিকিত্সক আনানথারামান বলেন, শ্বাস-প্রশ্বাসজনিত মারাত্মক সমস্যা নিয়ে তিনি এপ্রিল এ হাসপাতালে আসেন এবং ভর্তি হন। পরীক্ষা করে দেখা যায় তার মহাধমনির হূদযন্ত্র সংকুচিত হয়ে আসছে। অস্ত্রোপচারের মাধ্যমে আক্রান্ত হৃদযন্ত্রকে সরিয়ে ফেলে সেই জায়গায় নতুন আরেকটি হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয়।

তিনি আরো বলেন, ঐ অস্ত্রোপচারে গরুর হৃদপিণ্ডর টিস্যু থেকে তৈরি করা একটি কৃত্রিম হৃদযন্ত্র ব্যবহার করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Leave A Reply

Your email address will not be published.