Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ভারতের ছত্রিশগড়ে বাংলাদেশি প্লেনের জরুরি অবতরণ

imagesআন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের ইউনাইটেড এয়ারলাইন্সের একটি প্লেন ভারতে জরুরি অবতরণ করেছে। স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় প্লেনটি ছত্রিশগড়ের রায়পুর বিমানবন্দরে অবতরণ করে।

যান্ত্রিক ত্রুটির কারণে প্লেনটি জরুরি ভিত্তিতে অবতরণ করেছে জানিয়ে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে। তারা বলছে, ঢাকা থেকে ছেড়ে আসা প্লেনটি ওমানের রাজধানী মাসকটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। হঠাৎ প্লেনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে রায়পুরে জরুরি অবতরণ করতে হয়েছে। এতে ১৫০ জন যাত্রী রয়েছেন। তারা প্রত্যেকেই সুস্থ আছেন বলে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে।

নাগপুর থেকে প্রকৌশলীদের একটি দল প্লেনটি পর্যবেক্ষণ শেষে ত্রুটির বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্লেনটি ফের কখন ছেড়ে যাবে এ বিষয়ে কিছু জানা যায়নি।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.