Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভারতে পাচার হওয়া ৩২ নারীকে বেনাপোলে হস্তান্তর

কামাল হোসেন, বেনাপোল: ভারতে পাচার হওয়া ৩২ বাংলাদেশি নারী-শিশুকে ট্রাভেল পারমিট আইনে মাধ্যমে শুক্রবার সন্ধায় ৭টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। পরে বাংলাদেশি ৩টি এনজিও সংস্থা তাদের গ্রহন করেছে তাদের পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য। পাচার হওয়াদের বাড়ি ঢাকা, কুমিল্লা, যশোর. নড়াইল, খুলনা, সাতক্ষীরাও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতির যশোর শাখার সমন্বয়কারী কর্মকর্তা এ্যাডভোকেট ছালমা খাতুন পাচার হওয়া নারীদের হস্তান্তরে বিষয়টি নিশ্চিত করে বলেছেনে আগামী এক সপ্তাহের মধ্যে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এসময় নারীদের অবিভাবকরা যদি পাচারকারীদের সনাক্ত করে মামলা করতে চায় তাহলে আইনি সহয়তা করবেন বলে জানান এনজিও কর্মকর্তারা।
এদিকে ফেরত আসা নারীদের বেনাপোল চেকপোস্ট থেকে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতি ১৩ নারীকে, রাইটস যশোর ১৬ নারীকেও জাসটিস এন্ড কেয়ার নামে এনজিও সংস্থা ৩ শিশুকে গ্রহন করেছে।
জানা যায়, সংসারে অভাব অনটনের কারনে ৪ থেকে ৫ বছর আগে এসব মেয়েরা ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে পড়ে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। পরে দালাল চক্র এসব মেয়েদের ভালো কাজের প্রতিশ্রতি ভঙ্গ করে বিভিন্ন অসামাজিক কাজে লাগানোর উদ্দেশ্যে বোম্বাই শহরের বিভিন্ন বাসা-বাড়িতে আটকে রাখে। এসময় পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখানে রেসকিউ ফাউন্ডেশন নামে ভারতের একটি এনজিও সংস্থার আবেদনে আদালতের রায়ে নারীদের ঠাই হয় এনজিও সংস্থার শেল্টার হোমে। দির্ঘ চার বছর ধরে নাগরীকতা যাচাইয়ের পর দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় এখন তারা ফিরে আসছে।

Leave A Reply

Your email address will not be published.