Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভেজাল ওষুধ উৎপাদন ও চোরাচালান বন্ধে রুল

নিজস্ব প্রতিনিধি: ওষুধ চোরাচালান, ব্যবহৃত সুচ-সিরিঞ্জ ও অপারেশনে ব্যবহূত সরঞ্জাম পুনঃব্যবহার বন্ধে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তার ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব, ওষুধ প্রশাসন অধিদফতরের মহা-পরিচালক ও পরিচালককে জবাব দেয়ার নির্দেশ দিয়েছে।
একটি আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের আদালত এই রুল জারি করে।
 এর আগে কয়েকটি জাতীয় দৈনিকে প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে আবেদন করেন অর্গানাইজেশন অব সোস্যাল এন্ড এনভাইরনমেন্ট চেঞ্জেস এর সেক্রেটারি গোলাম সরোয়ার। তার পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম জহুরুল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.