Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মধুখালীতে নদী ভাঙ্গনের কবলে ৭‘শ ৫০ পরিবার ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ

madhukhali nodivaggon picরেজাউল করিম তুহিন,নমধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মধুমতি নদী ভাঙ্গনের কবলে গত ৪দিনে গ্রামের বসতঘর, মসজিদ, ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। এতে ১৪টি গ্রামের প্রায় ৭‘শ ৫০ পরিবার ক্ষতিগ্রস্থ হয়ে তারা অন্যত্র এলাকায় ঘরবাড়ি ভেঙ্গে সরিয়ে নিয়েছে। আজ বৃহস্পতিবার ও গতকাল বুধবার দুই দিনে এলাকা ক্ষতিগ্রস্থ সকল পরিবারের মধ্যে ত্রান হিসেবে ১৫টন চাউল, ডাল. লবন, সোয়াবিন তৈল এবং আলু খাদ্য হিসেবে বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব ত্রান বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহিদুর রহমান বিশ্বাসসহ উপজেলা প্রশাসন ও নির্বাচিত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন্ ।
উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার জানান, এ পর্যন্ত কামারখালী ইউনিয়নের মধুমতি নদী ভাঙ্গনে ১৪টি গ্রামের প্রায় সাড়ে ৭‘শ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। নতুন করে আরও কিছু এলাকা নদী ভাঙ্গনের কবলে পড়ছে সে গুলোর তালিকা করা হচ্ছে পর্যাপ্ত ত্রান তাদের মধ্যে বিতরণ করা হবে।

Save

Leave A Reply

Your email address will not be published.