Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মমতাকে শাড়ি-কবিতা ও চিঠি পাঠালেন এরশাদ

file (5)

বিপুল ভোটে বিজয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শাড়ি ও নিজের লেখা কবিতার বই শুভেচ্ছা উপহার হিসেবে পাঠিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ।

কলকাতায় বসবাসকারী এরশাদের ভাতিজা আহসান হাবিব সম্প্রতি ঢাকায় এলে তার কাছে মমতার জন্য এই উপহার দেন তিনি। বিপুল বিজয়ে মমতাকে শুভেচ্ছা জানিয়ে সঙ্গে একটি চিঠিও দিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি। এছাড়া এরশাদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং তার বাল্যবন্ধু প্রয়াত কমল গুহের ছেলে উদয়ন গুহের বিজয়েও শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠিয়েছেন বলে জানা গেছে। বিডিপি/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.