Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মায়ার খালাসের রায় আপিলে বাতিল

স্টাফ রিপোর্টার:  আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়কে দুর্নীতির মামলার সাজা বাতিল করে খালাস দেয়া সংক্রান্ত হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে নিম্ন আদালতের সাজার রায়ের বিরুদ্ধে মায়ার করা আপিল পুনর্বিচারের আদেশ দিয়েছে আদালত।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আজ এই রাই দেন। ২০০৭ সালে বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের করা মামলায় বিশেষ জজ আদালত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সাজা দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন। আপিলের শুনানি শেষে নিম্ন আদালতের সাজার রায় বাতিল করে মায়াকে খালাস দেয় হাইকোর্ট।
 আজ আপিল বিভাগ দুদকের আপিল গ্রহণ করে হাইকোর্টের এই রায় বাতিল করে দেয়।

Leave A Reply

Your email address will not be published.