Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মিঠাপুকুরের শালমারা বাজারে হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা

জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভায় বক্তব্য রাখছেন হেযবুত তওহীদের জেলা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস শামীম

মিঠপিুকুর প্রতিনিধি: জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ শীর্ষক এক আলোচনা সভা করেছে রংপুর জেলা হেযবুত তওহীদ।
বুুধবার সন্ধায় হেযবুত তওহীদের মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে ৩নং পায়রাবন্দ ইউনিয়নের শালমারা বাজারে সর্বস্থরের নের্তৃবৃন্দ ও সাধারন জনতাকে নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক বজ্রশক্তির বিভাগীয় ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলামের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে শান্তিপুর্ণ সমাজগঠনে জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবানে বক্তব্য রাখেন রংপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আ: আজিজ, ইউপি সদস্য মো. আনিছুর রহমান আনিছ, বিশিষ্ট ব্যবসায়ী তাহের আলী, হেযবুত তওহীদ সদস্য মো. মনিরুজ্জামান বাবু, তারা মিয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের মিঠাপুকুর উপজেলা শাখার সাধারন সম্পাদক খন্দকার রাসেল আহম্মেদ, ডিস ব্যবসায়ী ওয়াহেদুজ্জামান, ব্যসায়ী আশরাফুল ইসলামসহ সর্বস্থরের জনতা ও মিডিয়া কর্মীগন বৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.