Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মিঠাপুকুরে জামায়াত-শিবিরের নাশকতা কালে কর্তনকৃত গাছ ইউপি চেয়ারম্যান কর্তৃক বিক্রি

রংপুরমিঠাপুকুর প্রতিনিধি, রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলার ২নং রাণীপুকুর ইউনিয়নে রংপুর জেলা পরিষদের আওতাধীন রাস্তার দুই পার্শ্বে লাগানো গাছগুলি জামায়াত শিবিরের দেশ ব্যাপি হরতাল, অবরোধ এবং নাশকতার সময় জামায়াত শিবিরের কর্মীরা রাতের আধারে কেটে ফেলে রেখে রাস্তা অবরোধ করে। হাইওয়ে সড়ক ও জনপদ বিভাগের রাস্তার নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন ঐ ইউনিয়নের কর্তন কৃত গাছগুলি সংরক্ষন করতে পারেনি। হাইওয়ে থেকে ৫/৬ কিলোমিটার দুরে হওয়ায় এবং জনসাধারণের চলাচলের অসুবিধা হওয়ার কারণে ইউনিয়ন চেয়ারম্যান মতিয়ার রহমানের নির্দেশে স্থানীয় মেম্বার, গ্রাম পুলিশ এবং সাধারণ জনগন গাছগুলি বিভিন্ন উপায়ে রাস্তা থেকে সরিয়ে ইউপি চত্বরে জমা করে রাখেন। মিঠাপুকুর থানায় কয়েকটি নাশকতার মামলায় ঐ গাছগুলি জব্দ তালিকায় দেখানো হয় বলে রংপুর জেলা পরিষদ টেন্ডার কিংবা নিলামে বিক্রি করতে পারেনি। এর সুবাদে ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান রাতের আধারে গাছগুলি প্রায় দুই লক্ষ টাকায় বিক্রি করেন। নাম প্রকাশে অনিইচ্ছুক ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায়।
এবিষয়ে মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহিনুল ইসলামের সংঙ্গে কথা হলে তিনি জানান, তিনি ১৬/০৫/২০১৫ সালে মিঠাপুকুর থানায় যোগদান করেন। তাই এবিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। কিন্তু তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ঐ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের সঙ্গে কথা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

Leave A Reply

Your email address will not be published.