Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মেক্সিকোর মেয়র প্রার্থীর মৃতদেহ উদ্ধার

1000আন্তর্জাতিক ডেস্ক:

মেক্সিকোর গুয়েরেরো রাজ্যের মেয়র প্রার্থী এবং নারী রাজনীতিবিদ আইদে নাভার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গোলযোগপূর্ণ ওই রাজ্যের এক শহর থেকে তার মস্তকবিহীন মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে। মঙ্গলবার অপহরণ করা হয়েছিল আইদে নাভারকে। পরদিন গুয়েরেরো’র রাজধানী চিলপানচিনগো’র এক সড়কের পাশ থেকে তার মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহের পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ। এতে রাজ্যের আরো রাজনীতিবিদকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আসন্ন সিটি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যটিতে ব্যাপক সহিংসতা শুরু হয়েছে। ওই মেয়র নির্বাচনের নয় প্রার্থীর অন্যতম ছিলেন নাভা। তার লাশের পাশে পাওয়া চিরকুটে রাজনীতিবিদরা যদি সোজা পথে না আসেন, তবে নাভার মত অন্যদেরকেও গলা কেটে হত্যা করা হবে হুমকি দেয়া হয়েছে। চিরকুটে দেশের প্রধান অপরাধী চক্র ‘লস রোজোস’য়ের নাম রয়েছে। গত বছর অপহৃত হয়েছিলেন নিহত নেত্রী অইদে নাভার ছেলে। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এর আগে সন্ত্রাসীদের হাতে তার স্বামী সাবেক মেয়রও খুন হয়েছিলেন। গুয়েরেরোতে আগামী জুনে সিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সহিংসতার কারণে নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে। গত বছর এই রাজ্য থেকেই নিখোঁজ হয়েছিল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৪৩ ছাত্র। সরকার বলছে, স্থানীয় দুর্নীতিবাজ পুলিশের একটি দল তাদের অপহরণ করে একটি অপরাধী চক্রের হাতে তুলে দেয়। পরে তাদের হাতেই নির্মমভাবে নিহত হয়েছিল ওই ছাত্ররা।

Leave A Reply

Your email address will not be published.