Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মেহেরপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার প্রতিযোগীতা

জাহিদ মাহমুদ,মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রামে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লাঠিয়াল বাহিনী উপস্থিত হয়। নানা রংগে নানা ঢংগে নানা রকম কলা কৌশল দেখান এসকল লাঠিয়াল বাহিনীর সদস্যরা। তাদের ওই মনো মনমুগ্ধকর দৃষ্টি নন্দন লাঠি খেলা উপভোগ করতে এলাকার বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ তথা সকল বয়সের সকল শ্রেণি পেশার মানুষ ভিড় জমায়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বামুন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, মটমুড়া ইউনিয়ন পরিষদের মেম্বর সাজাহান আলী, লাভলী আরা প্রমূখ। চরগোয়াল গ্রাম বাসির উদ্যেগে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.