Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ম্যাচ পাতানোর প্রমাণে চেন্নাই-রাজস্থান ২ বছর নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচ পাতানোর অভিযোগের প্রমাণ মেলায় দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে।

এ ছাড়া ওই আসরে স্পট ফিক্সিংয়ের অপরাধে চেন্নাই সুপার কিংসের টিম প্রিন্সিপাল ও ভারতীয় ক্রিকেট বোর্ডের বিতাড়িত সভাপতি এন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপন্ন সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই অপরাধে রাজস্থান রয়েলসের কর্ণধার রাজ কুন্দ্রাকেও এই শাস্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার প্রাক্তন বিচারপতি রাজেন্দ্র মাল লোধার নেতৃত্বে তিন সদস্যের কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এসব রায় দেন ভারতের উচ্চ আদালত।

Leave A Reply

Your email address will not be published.