Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপের জয় 

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, শেখ রেহানার মেয়ে ৩২ বছর বয়সী টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি নির্বাচিত হয়েছেন। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে চমক দেখিয়ে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই এমপি নির্বাচিত হলেন তিনি।

লন্ডনের কেমডেন ভোট গণনা কেন্দ্রের রিটার্নিং অফিসার টিউলিপকে এমপি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন। লেবার পার্টির টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের প্রতিনিধিত্ব করবেন।

মোট ২৩৯৭৭ ভোট পেয়ে টিউলিপ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সায়মন মারকাসের চেয়ে ১১৩৮ ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হন।

ফল ঘোষণার সময় গণনা কেন্দ্রে টিউলিপের মা শেখ রেহানা, ভাই রেজোয়ান সিদ্দিক ববি, বোন রুপন্থীসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.