Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

যেসব খাবার ত্বক সুন্দর করে

যেসব খাবার ত্বক সুন্দর করে

ত্বকের যত্নে একটু বেশি খেয়াল সবাইকে রাখতে হয়। আর যারা কাজের জন্য বাইরে প্রতিদিন ঘর থেকে বের হন তাদের আবার ত্বকের উপর বেশি যত্ন নিতে হয়। ত্বকের যত্নের জন্য প্রচুর পরিমাণে পানি পান করা সর্বোত্তম। ত্বককে সুস্থ ও সতেজ রাখতে পানির সঙ্গে দরকার কিছু ভিটামিন ও পুষ্টিকর খাবার।

যে খাবারগুলো আপনার ত্বককে রাখবে সুস্থ : 
টমেটো : হাতের নাগালে খুব সহজেই পাওয়া যায় টমেটো। টমেটো ত্বকের জন্য খুব উপকারী একটি ফল। টমেটোতে যে পরিমাণ লাইকোপিন রয়েছে তা ত্বককে করে উজ্জ্বল। অার ভিটামিন সি ত্বকের রুক্ষতা দূর করে। টমেটোতে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকায় বলিরেখা থেকেও ত্বককে মুক্ত রাখে।

শসা : প্রতিদিন শসা খেলে ত্বকের আদ্রর্তা বাড়ে এবং ত্বক পরিস্কার করতেও সাহায্য করে। শসায় সিলিকা পরিমাণে বেশি থাকায় ত্বককে উজ্জ্বল ও পরিস্কার রাখতে সাহায্য করে। শসা ত্বকের কোলাজেনকে রক্ষা করে এবং ত্বককে টান টান করে রাখে। সবুজ কচি শসা খোসাসহ খেতে পারলে ত্বক আরো বেশি উজ্জ্বল থাকে।

লেবু : লেবু ত্বকের জন্য খুব দরকারি একটি জিনিস। প্রতিদিন একগ্লাস পানির মধ্য লেবুর রস চিপে সেই পানি পান করলে যকৃত পরিস্কার হয়। আর ত্বক সবসময় ভালো রাখতে যকৃতের ভূমিকা অপরিসীম।

গাজর : গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও বিটা ক্যারোটিন রয়েছে। প্রতিদিন এককাপ গাজর আপনার ত্বকের আলাদা উজ্জ্বলতা বৃদ্ধি করে। এছাড়া রোদের আলোর ক্ষতির প্রভার থেকে রক্ষা করে গাজর। ত্বকের লালচে আভা থেকেও মুক্ত করে গাজর।

এছাড়া সবুজ যেকোনো সবুজ ফল, বিভিন্ন ধরনের বাদাম, ক্যাপসিকাম এবং প্রচুর পরিমাণে পানি পান করলে ত্বকের উজ্জ্বলতা ও সৌন্দর্য অটুট থাকে।

তবে কিছু খাবার আছে সেসব খাবারে ত্বকের উজ্জ্বলতা পাশাপাশি ক্ষতি করে থাকে। প্রচুর পরিমাণে চিনি খেলে ত্বকের উজ্জ্বলতা কমে যায় এবং ত্বক তাড়াতাড়ি বুড়িয়ে যেতে পারে। ত্বকের তারুণ্য ধরে রাখতে মিষ্টি জাতীয় খাবার কম খাওয়া ভালো।

বাইরে যারা বেশি সময় ধরে থাকেন তারা বাইরের ভাঁজাপোড়া থেকে ত্বককে দূরে রাখবেন। অতিরিক্ত তৈলাক্ত খাবার ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে ফেলে। এছাড়া পরিমাণে বেশি চা বা কফি পান করলে ত্বকের উজ্জ্বলতা ও আদ্রর্তা কমে যায়।

Leave A Reply

Your email address will not be published.