Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রংপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রে সংঘর্ষ : আহত ১০

রংপুর প্রতিনিধি: রংপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। এসময় সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত করা হয়।  রোববার বিকেল ৩টার দিকে ২ নং হরিদেবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হরকলি মাদ্রাসা কেন্দ্রে ওই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর সদর উপজেলার অন্যান্য ইউনিয়নের ন্যায় হরিদেবপুর ইউনিয়নের যথাসময় ভোট গ্রহণ শুরু হয়। রোববার বিকেল ৩ টার দিকে একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড হরকলি সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ইউপি সদস্য প্রার্থী (টুল-মার্কা) জাহাঙ্গীর আলম এবং (টর্চলাইট মার্কা) আসাদুজ্জামান জাবেদের সমর্থকদের মাঝে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। বিতর্কের এক পর্যায়ে উভয় সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। শুরু ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়। টর্চলাইট মার্কার প্রার্থী জাবেদের কর্মী আখেরুল, সেকেন্দার আলী ও ইসলাম এবং টুল মার্কার প্রার্থী জাহাঙ্গীর আলমের কর্মী আনছার আলীকে গুরুত্বর আহতাবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে সাময়িকভাবে ভোট গ্রহণ স্থগিত করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুনরায় ভোট গ্রহণ শুরু করে। এ ঘটনায় উভয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে ভোটের পরেও যে কোন দিন আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ লাগতে পারে বলে এলাকার লোকজন জানান। তবে সংঘর্ষ এড়াতে এবং এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে রংপুর কোতোয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান।

Leave A Reply

Your email address will not be published.