Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রংপুরে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন, আটক ১

30905_110

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে সোমবার বিকালে জমি সংক্রান্ত বিরোধে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারবিষ্ণুপুর দক্ষিণ পাড়ায় বলাই কসাইয়ের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল ছোটভাই নজর উদ্দিন ওরফে নজর।

সোমবার বিকেলে দুই ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বাধে। এরই এক পর্যায়ে বলাই কসাই ও তার পরিবারের সদস্যরা নজর বাড়িতে হামলা চালায়। এতে নজর ছেলে রমজান আলী (২০) বাধা দিতে গেলে চাচা বলাই কসাই ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই রমজানের মৃত্যু হয়।

বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.