Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ৪২

পূর্ব ইরাকে দুইটি গাড়িবোমা হামলায় ৪২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অসংখ্য।  স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সোমবার রাতে রাজধানী বাগদাদ থেকে ৬০ কিলোমিটার উত্তরপূর্বের দিয়ালা প্রদেশের বাকুবা শহরের নিকটবর্তী দুইটি স্থানে এসব হামলা হয়। বাকুবার একটি বাজারে গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয় কমপক্ষে ৩৫ জন। আহত হয় ৭০ জনেরও বেশি। শহরের পূর্বদিকের একটি তল্লাশি চৌকিতে আরেকটি গাড়িবোমা বিস্ফোরণে আরও সাতজন নিহতসহ আহত হয় প্রায় ২৫ জন। তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কেউ।

Leave A Reply

Your email address will not be published.