Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রা‌কিব হত্যার প্রধান আসা‌মি শরীফ ও মিন্টু‌কে ৫ দি‌নের রিমান্ড

রা‌কিব হত্যাআলা‌মিন রা‌ব্বি, খুলনা : মধ্যযুগীয় কায়দায় শিশু রা‌কিব হত্যার অভি‌যো‌গে প্রধান আসা‌মি শরীফ ও তার সহ‌যোগী মিন্টু‌কে ৫ দি‌নের রিমান্ড দি‌য়ে‌ছেন আদালত। সোমবার (১০ আগস্ট)  সকাল ১১ টায় তা‌দের আদাল‌তে হা‌জির ক‌রে ১০ দি‌নের রিমান্ড চাই‌লে আদালত তা‌দের ৫ দি‌নের রিমান্ড দেয়। রিমান্ড দেয় হা‌কিম ফারুক ইকবাল। আদাল‌তে রিমান্ড চায় মামলার তদন্ত অফিসার খুলনা সদর থানার এস আই মুস্তাক আহা‌ম্মেদ। গন‌পিটা‌নির শিকার এই দুই আসামী ৩ আগস্ট থে‌কে হাসপাতা‌লের প্রিজন সে‌লে ছিল। রোব বার (৯ আগস্ট) দুপু‌রে তা‌দের হাসপাতা‌লের প্রিজন সেল থে‌কে নি‌জে‌দের হেফাজ‌তে নেয় সদর থানা পু‌লিশ। গত ৩আগস্ট বিকা‌লে শিশু রা‌কিব‌কে কম‌প্রেশার মে‌শিনের পাইপ মলদ্বার দি‌য়ে ডু‌কি‌য়ে হত্যা ক‌রে। এতে এলাকার জনগন তা‌দের গন‌পিটু‌নি দি‌য়ে পু‌লি‌শে দেয়।  এর আগে প্রধান আসা‌মির মা আসা‌মি বিউ‌টি বেগম কে আদালত ( ৬ আগস্ট ) থে‌কে তিন দি‌নের রিমান্ড দি‌লে ৯আগস্ট সে সিকা‌রো‌ক্তি মুলক জবান ব‌ন্দি দেয়।

Leave A Reply

Your email address will not be published.