Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

sucideনিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে একটি মেস থেকে সাহারা মাসরুল শিমু (২১) নামে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্রী আশা বিশ্ববিদ্যালয়ে বিবিএ বিষয়ে পড়ছিলেন। শিমু রংপুর জেলার সদর থানাধীন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল গেইট সংলগ্ন এলাকার আব্দুল মান্নান প্রামানিকের মেয়ে।
মোহাম্মদপুর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, আজ শুক্রবার বিকাল ৪টার দিকে মেসটির তৃতীয় তলার একটি কক্ষ থেকে শিমুর লাশ উদ্ধার করা হয়। তার মৃতদেহ ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো ছিল। লাশ অর্ধেক পচে গেছে। ওই কক্ষে শিমু একাই এক বছর ধরে থাকতেন বলে মেসের অন্যান্য বাসিন্দারা জানিয়েছেন।
এসআই আমিনুল বলেন, দুর্গন্ধ পেয়ে অন্য কক্ষের বাসিন্দারা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করেন। পারিবারিক হতাশা থেকে শিমু আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আমিনুল বলেন, সাত দিন আগে রংপুর গিয়ে শিমু তার বাবার কাছে চল্লিশ হাজার টাকা চেয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি। ওই টাকা না দেওয়ায় রাগ করে তিনি ঢাকায় ফিরে অন্তত তিন/ চারদিন আগে আত্মহত্যা করে থাকতে পারেন। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর খবর পেয়ে তার বাবা আব্দুল মান্নান ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলেও জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.