Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজধানীর মৌচাক টাওয়ার থেকে ২ জনের লাশ উদ্ধার

ঢাকা : রাজধানীর সিদ্বেশরী সার্কুলার রোডে মৌচাক টাওয়ার থেকে মো. সোহাগ (১৬) ও মো. নাসিরুল (১৮) নামে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ঐ ভবনের ষষ্ঠ তলা থেকে তাদের লাশ করা হয়। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, নিহত সোহাগ ও নাসির মৌচাক টাওয়ারের ষষ্ঠ তলার ‘এইচএম টেকনোলজি’ নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। তারা অফিসেই থাকতেন এবং রাতে অফিসের মেঝেতে ঘুমাতেন। শুক্রবার দুপুরে রিপন নামে আরেক কর্মচারী অফিসে গিয়ে ভেতর থেকে বন্ধ পান। পরে দরজা ভেঙে ভেতরে লাশ দেখে তিনি থানায় খবর দেন। ঘটনাস্থলে থেকে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার শিবলী নোমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.