Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

যমুনা নদীতে টানেল নির্মাণে আগ্রহী চীন

যমুনা নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে চীনের রাষ্ট্রায়ত্ব একটি নির্মাণ প্রতিষ্ঠান। হংকং সফররত সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে শুক্রবার সকালে জিজিয়াং কনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট গ্রুপ কোম্পানি লিমিটেডের প্রতিনিধিদল স্বাক্ষাৎ করে এ আগ্রহের কথা জানায়।

সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ শুক্রবার বিকেলে এ তথ্য জানান।  সেতুমন্ত্রী আগ্রহী প্রতিষ্ঠানকে দেশের বিদ্যমান নীতিমালা অনুযায়ী প্রস্তাব পাঠানোর পরামর্শ দেন। এ সময় হংকংয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এম সারওয়ার মাহমুদসহ সফররত প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু সেতুর নিচে পলি জমার কারণে অনেক স্থানে চর পড়েছে। ভবিষ্যতে বেশি চর জাগলে এই সেতু অনুপযোগী হতে পারে। এমন আশঙ্কা থেকে যমুনা নদীর তলদেশ দিয়ে টানেল তৈরির পরিকল্পনা করেছে সরকার।

Leave A Reply

Your email address will not be published.