Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজধানীর শাহজাদপুরে বিটিআই প্লাজায় ভয়াবহ অগ্নিকান্ড

bti-plaza_dhakaনিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহজাদপুর এলাকার বিটিআই প্রিমিয়ার প্লাজা ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার পর এ অগ্নিকাণ্ড ঘটে। বিটিআই প্লাজার বাইরের অংশের হোম ডেকরের শো-রুমেও আগুন ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের পরিদর্শক মাহমুদ বলেন, আগুনের ভয়াবহতা দেখে স্থানীয় ফায়ার স্টেশনের পাশাপাশি সদর দফতর থেকেও ইউনিট পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র আরো জানায়, সর্বশেষ রাত ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখনো জ্বলছে। ভবনের আশপাশের সব মানুষ ভবনের নিচে নেমে এসেছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ল্যাডার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আগুনের সূত্রপাত কিংবা হতাহতের কোনো সংবাদ এখন পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Leave A Reply

Your email address will not be published.