Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজশাহীতে হেযবুত তওহীদের জঙ্গি সন্ত্রাসবাদ বিরোধী আলোচনা সভা ও র‌্যালি

02

সালজার রহমান সাবুঃ রাজশাহী পুঠিয়া উপজেলায় নন্দনপুর বাজারে হেযবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলার হেযবুত তওহীদের আমীর আবু রায়হানের নেতৃত্বে র‌্যালিতে স’ানীয় আ’লীগ নেতা, ছাত্রলীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, হেযবুত তওহীদের নেতৃবৃন্দ সহ স’ানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপসি’ত ছিলেন । র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন হেযবুত তওহীদের রাজশাহী জেলা আমীর আবু রায়হান, ভালুকগাছি ইউনিয়ন আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী শাহ, রাজশাহী জেলা কৃষকলীগের সদস্য ও ভালুকগাছী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ডাঃ আজিজুল ইসলাম, ভালুকগাছি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিরুল ইসলাম শিমুল, ভালুকগাছী ইউনিয়ন যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মাহাবুর রহমান, ভালুকগাছী ইউনিয়ন আ’লীগের ২নং ওয়ার্ড সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের।01

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন,‘জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যাটি নিয়ে হেযবুত তওহীদ বিগত কয়েক বছর যাবৎ জনসচেতনতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই দেশ আমাদের জন্মভূমি, কোন অযুহাতে এই দেশে জঙ্গিবাদ চলতে দেওয়া যাবে না। জঙ্গিবাদ ইসলামের সৃষ্টি নয় বরং ইসলামকে ধ্বংস করার জন্য সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে জঙ্গিবাদের উত্থান ঘটানো হয়েছে। ইসলামের সাথে এই জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই।

Leave A Reply

Your email address will not be published.