Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাণীশংকৈলে উপবৃত্তির টাকা আত্মসাৎ করায় প্রধান শিক্ষক অবরুদ্ধ

Kochol School, Ranisonkail

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কোচল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কম দেওয়ায় প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসি। ঘটনা স্থলে গিয়ে থানা পুলিশ শিক্ষককে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, কোচল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন ৩য় শ্রেনীর ছাত্রী রিংকি কে ১শত ওপিন কে ৪শ, ৪র্থ শ্রেনীর দিপালি কে ৪শ টাকা দেয়। এমনি ভাবে প্রায় ৫০ জন শিক্ষার্থীকে টাকা কম দেয়ায় গত ১৭ জুলাই স্থানীয় লোকজন প্রধান শিক্ষক কে ঘরে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে। অপর দিকে বিদ্যালয়ের কমিটি করার নামে ৬ জনের কাছে ৩ হাজার করে টাকা নেয়। কমলা কান্তি মনোনয়ন প্রত্যাহার করলেও তাকে টাকা ফেরৎ দেয়নি। এ সময় থানার এস আই আব্বাস আলী, লেহেম্বা ইউপি চেয়ারম্যান আবুল কালাম, সহকারি শিক্ষা কর্মকর্তা মুঞ্জুরুল হোসেন অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করে। পরবতীতে বিষয়টি নিয়ে বিচার শালিস করার আশ্বাস দেন। তাছাড়া স্কুল বহির্ভূত কয়েকজন ছাত্র-ছাত্রীর নামে উপবৃত্তির তালিকা তৈরী করা হয়েছে। তাদের নাম তালিকাভুক্ত করার জন্য প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে নেওয়া হয়েছে। অভিভাবকদের স্বাক্ষর নেওয়ার সময় ১০ ও ২০ টাকা করে নিয়েছে প্রধান শিক্ষক বলে অভিযোগ করেন অভিভাবকগণ। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন বলেন, বিদ্যালয়ে উপস্থিত না থাকায় তাদের টাকা কম দেওয়া হয়েছে। সহকারি শিক্ষা কর্মকর্তা মঞ্জুর হোসেন বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.