Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাণীশংকৈলে জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

sromiklig-ranisonkailরাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা ও পৌর জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৪ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা পাঠাগার চত্বরে এ কর্মসূচীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংরক্ষিত ৩০১ আসনের এমপি সেলিনা জাহান লিটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. খায়রুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক মোঃ সইদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মো. তাজউদ্দিন, পৌর আ’লীগ সভাপতি মো. জাহাঙ্গীর আলম সরকার, পৌর মেয়র মোঃ আলমগীর আলম সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ জাতীয় শ্রমিক লীগের উপজেলা সভাপতি মোঃ দবিরুল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.