Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগের বিরুদ্ধে আদালতে মামলা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা:  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিয়োগের বিরুদ্ধে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আইয়ুব আলী বাদী হয়ে গত ১৩ এপ্রিল ১৩/৯৪ সিআর ঠাকুরগাঁও আদালতে মামলা দায়ের করেন। জানা গেছে, এ উপজেলার স্বনামধন্য পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের জের ধরে স্কুলে সহকারী শিক্ষক আকবর আলী ও প্রধান শিক্ষক সোহেল রানা এই দুই গ্রুপিংএ স্কুলে শিক্ষা দানের পরিবর্তে নিয়োগ বাণিজ্য গ্রুপিং অব্যাহত রয়েছে। স্কুল সভাপতি সইদুল হক নিয়োগ সংক্রান্ত গ্রুপিং এর কারনে দুই বার নিয়োগের তারিখ পরিবর্তন করেন। এ ব্যাপারে জনৈক শিক্ষক জানান, পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে রাজনীতির প্রভাব চলছে।

Leave A Reply

Your email address will not be published.