Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাও হরিপুর সীমান্তে আটক বাংলাদেশীকে ভারতীয় পুলিশে সোপর্দ

BSF dutiesরাণীশংকৈল  সংবাদদাতা: 
ঠাকুরগাওয়ের হরিপুর ডাবরী সীমান্তে রবিবার ভোর ৪টায় আহসান (৩২) নামে এক বাংলাদেশী ভারতীয় বিএসএফের হাতে আটক হয়েছে। বিজিবি সুত্রে জানা যায়, রবিবার ভোর ৪ টায় ডাবরী সীমান্তের ৩৭১ মেইন পিলার এলাকা দিয়ে বাংলাদেশে আসার সময় শিরিপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ভারতীয় ৩’শ গজ অভ্যন্তরে ৬০ বোতল ফেন্সিডিলসহ আহসানকে আটক করে।

আটক আহসান আলী হরিপুর উপজেলর গেরুয়াডাঙ্গী মুন্নাটুলি গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তাকে ফেরৎ চেয়ে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হলে দুপুর ১.৩০ টায় দু’দেশের মধ্যে পাতাক বৈঠক অনুষ্ঠিত হয়।

মলানী ক্যাম্প কমান্ডার সুবেদার অমেশ পাল বলেন, আটকের পর আহসানকে ভারতীয় গোয়ালপুকুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে বিএসএফ আমাদের জানায়।

ঠাকুরগাও-৩০ বিজিবির ইন্টেলিজেন্ট অফিসার মোঃ তুষার বিন ইউসুফ জানান, ভারতে অনুপ্রবেশ ও মাদক দ্রব্য রাখার অপরাধে বিএসএফ আহসানকে আটক করে ভারতীয় থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

Leave A Reply

Your email address will not be published.