Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রৌমারীতে বিষপানে যুবকের আত্মহত্যা

রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: স্ত্রীর সাথে অভিমান করে ২ সন্তানের জনক মুরুজ্জামান (৪০)নামের এক যুবক বিষ পানে আত্মহত্যা করেছে। তার বাড়ি রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বালিয়ামারী চর পাড়া গ্রামে। সে উক্ত গ্রামের জিলিম বকশের জামাই।
এলাকাবাসী জানান, মুরুজ্জামান তার স্ত্রীর বাছিরনের সাথে ঝগড়া করে গত ২ দিন যাবৎ স্বামী- স্ত্রী উভয়ই নাওয়া খাওয়া বন্ধ রাখে। শনিবার সন্ধ্যায় ঘরে রাখা ফুরাডাং জাতীয় কীটনাশক খেলে সঙ্গে সঙ্গে শ্বশুর বাড়ীর লোকজন রাজিবপুর হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য হলে ঘোষনা করে।
রৌমারী উপজেলার সীমান্ত ঘেষা বালিয়ামারী চরপাড়া গ্রামের জিলিম বক্সের সন্তান মরুজ্জামান। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, স্ত্রীর সঙ্গে অভিমান করে সে কীটনাশক পান করে। তার ঘরে দুই ছেলেমেয়ে রয়েছে।
এ ব্যাপারে রৌমারী থানায় একটি জিডি মামলা হয়েছে। মুরুজ্জামান রৌমারী উপজেলার বাসিন্দা হলেও এবার রাজিবপুর উপজেলার ভোটার হয়ে ছিল।
রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি)এবিএম সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.