Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রৌমারীতে ৩ দফা দাবীতে বিক্ষোভ মিছিল, উপজেলা পরিষদ ঘেরাও ও স্বারকলিপি প্রদান

Rowmari News 11-09-15

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  রৌমারীতে ভাঙ্গারাস্তা মেরামত, বন্যা দূর্গত এলাকা ঘোষণা , বর্ন্যাত মানুষের পূর্ণবাসনের দাবীতে শুক্রবার দুপুর ২টার সময় এলাকাবাসীর উদ্দ্যোগে এক বিক্ষোভ মিছিল , উপজেলাঘেরাও ও স্বারকলিপি প্রদান করা হয়। মিছিলটি বাইটকামারী তাহের মোড থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন মহিউদ্দিন, আব্দুর রাজ্জাক, রেজাউল করিম, আব্দুর রশিদ, আবু হানিফ, রাশেদুল ইসলাম বাবু, উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী প্রমুখ। এসময় বক্তারা বলেন ৪ বছর পূর্বে রৌমারী উপজেলার একমাত্র ডিসি রাস্তাটি ঝগড়ারচর নামক স্থানে ভেঙ্গে যায়। ফলে প্রায় তিনটি ইউনিয়নের ৬০টি গ্রামের ৮০ হাজার মানুষের জানমাল ক্ষতিসহ চলাচল বিঘন্নতা সৃষ্টি হয়। তারা জরুরী ভিত্তিতে তিন দফা বাস্তবায়নের দাবি জানান, না হলে উপজেলা অচল করে দেওয়া হবে বলে হুমকি দেন।

পরে বিক্ষোভকারীরা প্রশাসনের নিকট স্বারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত জেলা প্রশাসক খান মোহাম্মদ নূরুল আমিন, সংসদ সদস্য রুহুল আমিন তাদের আশ্বস্ত করেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.