Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রৌমারী রাজিবপুরের পাঁচটি গ্রামে শুভ বিদ্যুতায়ন

রৌমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলার পাঁচটি গ্রামে শুভ বিদ্যুতায়নের উদ্ধোধন করা হয়েছে। রবিবার বিকাল ৩টার দিকে রৌমারীর বন্দবেড়, চরবন্দবেড়, ও রাজিবপুরে ভূয়াপাড়া,টাঙ্গালিয়াপাড়া, মন্ডরপাড়া গ্রামের শুভ বিদ্যুতায়নের উদ্ধোধন করেন ২৮,কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো: রুহুল আমিন ও রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মজিবুর রহমান বঙ্গবাসী।
এ সময় উপস্থিত ছিলেন, চরশৌলমারী ইউপি চেয়ারম্যান কে এম ফজলুল হক মন্ডল, শৌলমারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির বকসিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম আখতারুজ্জামান, বকসিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মেসবাহউল হক তুহিন, রৌমারী পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক গোলাম শহিদ প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.