Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষীপুরে তিন হাসপাতাল ও ডায়াগনিষ্টিক সেন্টারের জরিমানা

Lakshmipur Pic (1)
রুবেল হোসেন, লক্ষীপুর: লক্ষীপুরে ডাক্তার কম থাকায় , মেয়াদ উত্তীর্ণ ওষুধ, অস্বাস্থ্যকর পরিবশে ও অতিরিক্ত বেড ব্যবহারের দায়ে তিনটি প্রাইভেট হাসপাতাল ও একটি ডায়াগনিষ্টিক সেন্টারে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা ভূমি কর্মকর্তা সমর কান্তি বসাক এ অভিযান পরিচালনা করেন।
হাসপাতাল তিনটি হলো, লক্ষীপুর আধুনিক হসপিটাল প্রাইভেট লিমিটেড , লক্ষীপুর নিউ আধুনিক ও মডেল হসপিটাল প্রাইভেট লিমিটেড । এদিকে একই সময় ফেয়ার ডায়াগনিষ্টিক সেন্টারে জরিমানা করা হয়।
আধুনিক হাসপাতালে রোগীদের জন্য অনুমোদন হীন অতিরক্ত বেড ব্যবহার করায় , ডাক্তারের সংখ্যা কম থাকায় ও মেয়াদ উর্ত্তীর্ণ ওষুধ জব্দকরে ভ্রাম্যমান আদালত । এসময় হাসপাতাটির ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় নিউ আধুনিক হাসপাতালে মেয়াদ উর্ত্তীণ ওষুধ ও হাসপাতালের অপরিস্কার পরিবেশ থাকার দায়ে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধের দায়ে মডেল হাসপাতালের ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে ফেয়ার ডায়াগনিষ্টিক সেন্টার মেয়াদ উর্ত্তীর্ণ ক্যামিকাল ব্যবহার করাই ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। Lakshmipur Pic (2)
লক্ষীপুর সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, অস্বাস্থ্যকর পরিবেশ ও অতিরিক্ত বেড ব্যবহারের দায়ে তিনটি প্রাইভেট হাসপাতালে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় ফেয়ার ডায়াগনিষ্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীর্ণ ক্যামিকাল ব্যবহার করাই ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ।

Leave A Reply

Your email address will not be published.