Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

Lakshmipur Pic 14.05.2016রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার শীর্ষ ডাকাত অজি উল্যা ও তার সহযোগী নিজাম উদ্দিনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে উপজেলার বড়খেরী এলাকার এক বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পাইপগান, দুটি কিরিচ ও একটি ছেনি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলা বড়খেরী এলাকায় একটি বাড়িতে কয়েকজন ডাকাত অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে ওই বাড়িতে রামগতি থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাত অজি উল্যা ও তার সহযোগী নিজামকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি পাইপগান, দুটি কিরিচ ও একটি ছেনি উদ্ধার করা হয়। অজি উল্যার বিরুদ্ধে রামগতি থানায় ৬টি ও ভোলার তজুমদ্দিন থানায় ১টি মামলা রয়েছে। তার সহযোগী নিজাম উদ্দিনের বিরুদ্ধে রামগতি থানায় ৪ টি মামলা রয়েছে।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহতাব উদ্দিন বলেন, অজি উল্যা অস্ত্র, ডাকাতি ও হত্যাসহ ৭টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সে এলাকাতে শীর্ষ ডাকাত হিসেবে পরিচিত। অজি উল্যা ও তার সহযোগী নিজামকে গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.