Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে ট্রাক খালে পড়ে চালক নিহত

ফাইল ছবি।
ফাইল ছবি।

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাইল্লার পোল এলাকায় চিংড়ি বোঝাই একটি ট্রাক খালে উল্টে পড়ে চালক নিহত হয়েছেন।
শনিবার (১৬ জুলাই) দিবাগত রাত ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯ টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ করছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, চিংড়ি মাছ বোঝাই ট্রাক চাঁদপুর থেকে লক্ষ্মীপুর যাচ্ছিল। পথে রায়পুরের খাইল্লার পোল এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খালে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপাপড়ে চালক নিহত হয়। তবে চালকের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.