Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে নবাগত সহকারী পুলিশ সুপারের যোগদান

Policeনিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নতুন সহকারী পুলিশ সুপার (সার্কেল) হিসেবে যোগদান করেছেন খন্দকার শাহ নেওয়াজ । তিনি বিদায়ী সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাসিম মিয়ার স্থলাভিষিক্ত হলেন। গত মঙ্গলবার (২ আগস্ট) বিদায়ী সহকারী পুলিশ সুপার সার্কেলের কাছ থেকে নবাগত সহকারী পুলিশ সুপার (সার্কেল) হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
তার ৯ মার্চ ১৯৬৬ সালে চাঁদপুর জেলায় মতলবপুর উপজেলার গালিম খাঁ গ্রামে সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মৃত খন্দকার খোরশেদ আলম। ৩ ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট। বৈবাহিক সংসারে ২ ছেলে ১ মেয়ে তার ঘরে আভির্বাব হয়। তিনি ১৯৮৮ সালে এসআই হিসেবে যোগদান করে। দীর্ঘ দিন যাবত ঢাকায় সিআইডি হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন কালে তিনি বেশ সুনাম অর্জন করেন। পরে সেখান থেকে প্রমোশন নিয়ে লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (সার্কেল) যোগদান করেন। লক্ষ্মীপুরে দায়িত্ব পালনের জন্য তিনি সর্বসাধারণের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Leave A Reply

Your email address will not be published.