Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লক্ষ্মীপুরে মে দিবসে শ্রমিকদের অধিকার আদায়ে মাথায় লাল ফিতা বেঁধে র‌্যালি

মে দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে একটি বর্ন্যঢ়্য র‌্যালী শহরের উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মে দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে একটি বর্ন্যঢ়্য র‌্যালী শহরের উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে শ্রমিকদের মাথায় লাল ফিতা বেঁধে দিনমজুর-শ্রমিকদের প্রাণের দাবী মহান মে দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে আজ রোববার সকাল সোয়া ১০টার দিকে র‌্যালী ও আলোচজনা সভার আয়োজন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসন।
র‌্যালীটি শহরের উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত বক্তব্য রাখেন, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ নাসিম মিয়া, জেলা শ্রমিক লীগের সভাপতি প্রফেসার বকুল হুদা, সহ-সভাপতি মো. হানিফ, সাধারণ সম্পাদক শামছুল আলম প্রমূখ।
এ দিকে লক্ষ্মীপুর পৌর মেয়র আবু তাহের শ্রমিকদের অধিকার আদায়ের দাবীতে পৃথক ভাবে র‌্যালী বের করেন। র‌্যালিটি শহরের তমিজ উদ্দিন মার্কেটের সামনে থেকে শুরু হয়ে পৌর বাস টার্মিনালে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নুর নবী চৌধুরী সহ বিভিন্ন পেশার শ্রমিক উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.