Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে মা-ছেলেকে পিঠিয়ে ও কুঁপিয়ে জখম ; থানায় মামলা

লক্ষীপুররুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর মা ও ছেলেকে পিটিয়ে ও কুঁপিয়ে জখম করেছে প্রতিপক্ষ লোকজন। গতকাল শুক্রবার বিকালে সদর উপজেলার পৌরসভার ১২ নং ওয়ার্ডের সমর উদ্দিন বাড়ীতে এই হামলার ঘটনা ঘটে। এই সময় রহিমা বেগম ও তার বড় ছেলে ফারুককে পিটিয়ে ও কুঁপিয়ে জখম করে একই বাড়ীর হোসেন আহম্মদের ছেলে আলমগীর ও সবুজ। পরে স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনা শুক্রবার সন্ধ্যায় রহিমা বেগমের স্বামী সুলতান আহম্মদ চৌধুরী লক্ষ্মীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন যার নং-৪৪৮, তারিখ: ০৮/০৪/২০১৬।
এই দিকে আহত ফারুক এই প্রতিবেদক কে জানান শুক্রবার সকালে তাদের ঘরের পাশে একটি ছাপাকল বশাতে গেলে সবুজ ও আলমগীর তাদের সম্পত্তিবলে ফারুকদের পরিবারের উপরে হামলা চালায়। এ সময় ফারুকে মার বাম হাত কুঁপিয়ে জখম করেন। ফারুক তার মাকে বাঁচাতে আসলে তারা ক্ষিপ্ত হয়ে ফারুককে সন্ত্রাসী কায়দা হামলা চালায়।
ফারুক ক্ষোভ প্রকাশ করে বলেন, সবুজ ও আলমগীর লাহার কান্দি ১২ নং ওয়ার্ড জামায়াতের সাবেক নেতা সবুজ, ছাত্রদলের নেতা আলমগীর। তারা বিভিন্ন সময় সাধারন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করত এবং মারদর করত। আমারা প্রশাসনের কাছে এর সুস্থ বিচার চাই।

Leave A Reply

Your email address will not be published.