Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

লক্ষ্মীপুরে মৃত্যুর পথে স্বামীর প্রতি শিল্পীর ভালোবাসার আকুতি

llরুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে অভিমানে নিজেই গায়ে কেরোসিন তেল ডেলে আগুন ধরিয়ে দেয় স্ত্রী শিল্পী। আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্বামী মোক্তার হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার চররুহীতা ইউনিয়নের চরলামচী গ্রামের এই হৃদয় বিয়ক ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, চররুহিতা ইউনিয়নের চরলামচি গ্রামের আবুল হোসেন ছেলে মোক্তার ও একই গ্রামের শাহ আহম্মদের মেয়ে শিল্পীর মধ্যে প্রেম ভালবাসার সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। মধুমহ হয় তাদের দাম্পত্য জীবন সুখের সংসারে মাঝে মাঝে জগড়া বিবাদ বাঁধে। হঠাৎ করে গতকাল মঙ্গলবার দুপুরে শিল্পী তার স্বামীকে না বলে তার খালার বাড়ীতে যাই। ওই বাড়ী থেকে শিল্পী সন্ধ্যায় বাড়ীতে পেরে। স্বামী জানতে পারে শিল্পী তার খালার বাড়ীতে যাই। এই নিয়ে তাদের দুইজনের মধ্যে কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে স্বামী মোক্তার তার উপরে শারিরীক নির্যাতন চালায়। ক্ষিপ্ত হয়ে শিল্পী মৃত্যুর পথ বেঁচে নিয়ে নিজের গায়ে কেরোসিন তেল ডেলে দেয়। সে পর থেকে নিষ্ঠুর স্বামী মোক্তার তাকে বাঁচায়। এর পর শিল্পীর পুরো মুখমন্ডল পুড়ে ক্ষত-বিক্ষত হয়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখতে পায় সদর হাসপাতালে ৪র্থ তলায় মহিলা সার্জারী ওয়ার্ডে স্বামী-স্ত্রী ও দুইজনের পাশাপাশি ৮ মাসের ফুটফুটে একটি বাচ্চাও আছে। চিকিৎসাধীন অবস্থায় শিল্পী জানান, গতকাল আমি আমার খালার বাড়ীতে গেলে ওইখান থেকে আসলে আমাদের দুই জনের কথা কাটাকাঠি হলে সে আমাকে মারধর করলে আমি ক্ষিপ্ত হয়ে নিজের গায়ে আগুন লাগিয়ে দেই। এই সময় সে কান্না কন্ঠে বলে তোমরা কেউ আমার স্বামীর ক্ষতি করো না। এই দিকে থেমে থেমে স্বামী মোক্তার বাকরুদ্ধ হয়ে বলে শিল্পী এমন ঘটনা ঘটাবে আমি তা বুঝে উঠতে পারি নি।

Leave A Reply

Your email address will not be published.