Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটের হাতীবান্ধায় পৃথক পৃথক অভিযানে মাদকসহ আটক ২

জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া (ভুটিয়ামঙ্গল) গ্রাম থেকে  মঙ্গলবার রাতে ৪ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে থানা পুলিশ। আটক কৃত ব্যক্তি হলেন উপজেলার জলার দইখাওয়া (ভুটিয়ামঙ্গল) গ্রামের আঃ খালেকের পুত্র আঃ জলিল (৩২) ।

জানাগেছে, হাতীবান্ধা থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আঃ জলিল কে ৪ বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে আটক করতে সক্ষম হয়েছে। অপর দিকে এস আই আনিছুর রহমান এর নেতৃত্বে বড়খাতা দোয়ানী মোড়ে মোঃ মাইদুল ইসলাম (২৪) পিতা- অছিয়ার রহমান, সাং- রমনীগঞ্জ কে ১৫ পুড়িয়া হিরোইন সহ গ্রেফতার করে। আটককৃত মাদক ব্যবসায়ীকে গতকাল বুধবার লালমনিরহাট জেলা হাজতে প্রেরন করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি আঃ মতিন প্রধান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটক আঃ জলিলের ও মাজেদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.