Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

লালমনিরহাটে রংমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের মে দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

লালমনিরহাট প্রতিনিধি:
গত শুক্রবার সকালে লালমনিরহাট জেলা রংমিস্ত্রী শ্রমিক ইউনিয়ন কার্যালয় স্টেশন রোড থেকে মহান মে দিবসের একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান।
মে দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সভাপতি শামসুল হক। এসময় বক্তব্য রাখেন, রংমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আ. রশীদ, সহ সভাপতি ফজলুল হক, আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ বাদশা মিয়া প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.