Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শুক্রবার লন্ডন যাচ্ছেন সৈয়দ আশরাফ

assdডেস্ক: দায়িত্বভারমুক্ত হওয়ার পর ছুটিতে লন্ডন যাচ্ছেন আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। ব্যক্তিগত সময় কাটাতে তিনি প্রধানমন্ত্রীর কাছে ১৫ দিনের ছুটির আবেদন করেছেন বলে মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) এ কে এম সাজ্জাদ হোসেন জানান। সাজ্জাদ হোসেন আরও জানান, ছুটি অনুমোদন হলে আগামী শুক্রবারই লন্ডন যাবেন সৈয়দ আশরাফ। লন্ডনে অবস্থানরত সৈয়দ আশরাফের স্ত্রী অসুস্থ বলেও জানান তিনি।

কাউন্সিলে নতুন কমিটি গঠনের পর সোমবার মন্ত্রিসভার বৈঠকে থাকলেও সাংবাদিকদের এড়িয়ে গেছেন সৈয়দ আশরাফ। প্রতিক্রিয়া জানতে বারবার জিজ্ঞাসায় তিনি বলেন, ‘সময় হলে’ পরে বলবেন তিনি।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলাম ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম ২০০৭ সালে আওয়ামী লীগের দুঃসময়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন। টানা দুই মেয়াদে সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর এবার সভাপতিমন্ডলীতে স্থান পেয়েছেন তিনি। কাউন্সিলে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.