Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শৈলকুপায় ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন সম্পন্ন

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় ১০নং বগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন সম্পন্ন হয়েছে। ত্রি-বার্ষিকী সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসরাইল হোসেন লাল্টু বিশ্বাস।
শনিবার দুপুরে ১০নং বগুড়া ইউপি আওয়ামী লীগের আয়োজনে কামান্না মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ত্রি-বার্ষিকী সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, ঝিনাইদহ জজ কোর্টের পিপি এ্যাড, ইসমাইল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি রানাউজ্জামান বাদশা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান নওরজ, ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ।
সম্মেলন পরিচালনার দায়িত্বে ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, রাজিব বাহাদুর ও ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.