Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলেনূর (৪৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের গোলকনগর গ্রামের দেলোয়ার খাঁনের স্ত্রী। সোমবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটেছে।

পবিবার সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ সোমবার দুপুরে নিজের থাকার ঘর পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় নিহতের স্বজনা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া পথে তার মৃত্যু হয়।

২নং মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.