Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

শ্রীনগরে গরিব দুঃখীদের মাঝে শাড়ী-কাপড় বিতরণ

20160902_164028-1

শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি: শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বনগাঁও গ্রামে শনিবার সকাল ১০ টার সময় লিনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপক আলহাজ্ব আব্দুল জাব্বার মিয়া প্রতিষ্ঠিত আলহাজ্ব আব্দুল জাব্বার মিয়া ওয়েল ফেয়ার ট্রাস্টের সৌজন্যে গরিব দুঃখীদের মাঝে ১ হাজার শাড়ী কাপড় বিতরণ করা হয়।
শাড়ী কাপড় বিতরণ কার্যক্রমের সময় লিনা গ্রুপের ইডি মো.বিল্লাল হোসেন মেম্বার, লিনা গ্রুপের জিএম মো. মোস্তফা খান বকুল, কুকুটিয়া ইউপি মহিলা সদস্য রেখা বেগম, ইপি সদস্য আব্দুল কাইয়ূম মিন্টু, ইউপি সদস্য মো.নজরুল ইসলাম;ইউপি সদস্য মো.সুলতান, কুকুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.