Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শ্রীলঙ্কার হারের কারণ

s-1স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৮ রানের বড় ব্যবধানে পরাজয়ের পিছনে বাজে বোলিং এবং ফিল্ডিংকে দায়ী করলেন লঙ্কান অধিনায়ক এঞ্জেলো ম্যাথুস। হ্যাডলি ওভালে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘বোলারদের শুরুটা খুব বাজে ছিল। যদিও মাঝখানে তারা বেশ ভালো করেছে কিন্তু পুনরায় তারা খেই হারিয়ে ফেলে। সাথে ছিল খারাপ ফিল্ডিং’, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন ম্যাথুস। ম্যাথুস জানান, কিউইদেরকে ৩০০ এর মধ্যে আটকানো গেলে ভালো কিছু করা সম্ভব ছিল। ক্রিকেট দুনিয়ার শীর্ষস্থানীয় এই অলরাউন্ডার বলেন, ‘তারা যেভাবে শুরু করেছিল, আমরা বল হাতে ভালো করলে হয়তো আরো ৪০ রান কম হতে পারতো। তবে আমাদের শুরুটাও ভালো ছিল কিন্তু মাঝপথে লঙ্কান ব্যাটসম্যানরা নিজেদেরকে হারিয়ে ফেলেন। এতে করে রান চেজ করাটা কঠিন হয়ে পড়ে।’ . দল খারাপ করলেও, এই ম্যাচে ম্যাথুস ৪৬ রানের ইনিংস খেলেন। আর ছয় ওভার বল করেন। উল্লেখ্য, এই ম্যাচে কিউইরা ৩৩২ রানের টার্গেট দেয় বিপরীতে মাত্র ২৩৩ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা।

Leave A Reply

Your email address will not be published.