Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সন্ত্রাসী মাধব বাহিনীর প্রধান মাধবকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব-৮ ফরিদপুর।

মোঃ খালেদুর রহমান,ফরিদপুর ঃ র‌্যাব-০৮, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধা ৬ ঘটিকার সময় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন বালিয়াকান্দি বাজার এলাকা থেকে সন্ত্রাসী মাধব বাহিনীর প্রধান মাধবকে বিভিন্ন প্রকার অস্ত্র ও গুলিসহ আটক করেছে।
র‌্যাব-৮ বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন আকশুকনা সাকিনস্থ ১০ বছরের সাজাপ্রাপ্ত রাজবাড়ী জেলার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী জনৈক মাধব লাল ঘোষ তার গোপন আস্তানা আকশুকনা সাকিনস্থ নিকটবর্তী এলাকার খালের মাছ ধরা টোংঘরে অস্ত্র-গুলিসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল বৃহস্পতিবার সন্ধা আনুমানিক ৬ ঘটিকার সময় উল্লিখিত স্থানের নিকট পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত টোংঘর হতে উক্ত ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা তাকে ঘেরাও পূর্বক আটক করে। মাধব বালিয়াকান্দি থানার আকশুকনা গ্রামের মনমথ নাথ ঘোষের পুত্র। এ সময় তার দেহ তল্লাশী করে ০১টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজীন, ০২ রাউন্ড তাজা গুলি করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ৩০-১২-১৬ তারিখ রাতভর অভিযান করিয়া উল্লিখিত টোংঘরের বিছানার নীচ হতে তার হেফাজতে থাকা ০১টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, ০৩ রাউন্ড কার্তুজ, ০১টি রামদা, ০১টি চাপাতি, ০১টি চায়নিচ কোড়াল ও ০১টি ছুরি উদ্ধার করা হয়। আশপাশের লোকজনের নিকট থেকে জানা যায় যে, ধৃত আসামী একজন দূর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী এবং সে দীর্ঘ দিন যাবৎ অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে বিভিন্ন এলাকায় খুন, অপহরণ ও চাঁদাবাজীসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত মাধবের বিরুদ্ধে মাগুরা জেলার শ্রীপুর থানার মামলা নং-০৭, তাং-১৪-০৩-১৬, ধারা-৩৬৪/৩৪ দঃ বিঃ, জিআর-৪১/১৬(শ্রীপুর), শ্রীপুর থানার শামলা নং-০৮, তাং-১৬-০৬-১৬, ধারা-৩৬৪/৩৪ দঃ বিঃ, জিআর-৪২/১৬(শ্রীপুর), ফরিদপুর জেলার মধুখালী থানার মামলা নং- ০৭, তাং-১৪-০৮-১২, জিআর-১৪০/১২, ধারা-অস্ত্র আইন ১৯-এ এই মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এবং মাদারীপুর জেলার রাজৈর থানার মামলা নং-০১, তাং-০২-০৬-১৪, ধারা-৩০২/৩৪ দঃ বিঃ মামলার অভিযোগপত্র ভূক্ত আসামী।

Leave A Reply

Your email address will not be published.