Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,
ফরিদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে তাকে গোয়ালামট রথখোলা এলাকার বাসভবনের সামনে থেকে আটক করা হয়।

কোতয়ালী থানার ওসি নাজিমউদ্দিন কবিরুল ইসলাম সিদ্দিকীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, একটি চাঁদাবাজি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়না রয়েছে।

জানা গেছে, ফরিদপুর প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল বাদি হয়ে ২০১৪ সালে কোতয়ালী থানায় কবিরুল ইসলাম সিদ্দিকীর বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলায় তদন্ত করে পুলিশ আদালতে কবিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। ওই মামলার পলাতক আসামী হিসেবে কবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.