Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সমুদ্রবন্দরগুলোতে ৩নং সতর্কতা সংকেত

নিজস্ব প্রতিনিধি : গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বইতে পারে। ফলে সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামীকাল রবিবার দুপুর পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রামের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি রাজধানী ঢাকায় আবহাওয়া থাকতে পারে মেঘলা ও স্বল্প বর্ষণমুখর।  শনিবার আবহাওয়া অধিদফতর থেকে এ তথ্যগুলো জানানো হয়েছে।

সংকেতের আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর এলাকার মানুষজনকে সতর্ক থেকে চলতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.