Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৫৫

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তাইজে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৫৫ জন নিহত ও আরও ১০ জন আহত হয়েছে। তাইজের মোখা এলাকায় এ হামলা চালানো হয় বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে শনিবার হুথি বিদ্রোহীদের সংবাদ সংস্থা সাবা এ খবর দিয়েছে।

সাবা বলছে, মোখা এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের কিছু প্রকৌশলী ও শ্রমিক এবং উদ্বাস্তু লোকজন থাকেন। হামলায় হতাহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক লোকজন বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার পর ঘটনাস্থলে কাজ শুরু করেছেন স্থানীয় উদ্ধারকর্মীরা। হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সাবা।

শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের উত্থানে রিয়াদে নির্বাসিত পশ্চিমাসমর্থিত প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদীকে পুনরায় ক্ষমতায় বসাতে এবং বিদ্রোহ দমনে গত মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন উপসাগরীয় জোট। এ সংঘাতে ইরান হুথিদের সার্বিক সহযোগিতা করে আসছে বলে সৌদি আরব ও পশ্চিমাদের অভিযোগ রয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.